তাড়াশে পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ : ৪ বাড়ি লক ডাউন
১১ মে, ২০২৬ ০৮:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ : ৪ বাড়ি লক ডাউন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৪-২০২০ ০৯:১১ পূর্বাহ্ন
তাড়াশে পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ : ৪ বাড়ি লক ডাউন

আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশে রাশেদুল ইসলাম নামের এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ও তার বাড়ি সহ পাশের ৪ বাড়ি লক ডাউন করেছেন উপজেলা প্রসাশন। সোমবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াবদাবাধ পাড়ায় এ লগডাউন করা হয়। রাশেদুল ইসলাম তাড়াশ পশ্চিম ওয়াবদা পাড়ার মোঃ আব্দুল রাজ্জাক এর ছেলে। সে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত আছেন।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক নিজেই তাকে মুঠো ফোনে বলেন “ আজ ক’দিন যাবৎ আমার জ্বর ও সর্দি। দুপুর থেকে শ্বাসকষ্ট হচ্ছে।” বিকেলেই পরিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে ও প্রশাসনের সহযোগিতায় তার বাড়ি সহ পাশের ৪ বাড়ি লক ডাউন করা হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম সঙ্গে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ও তার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লক ডাউন করা হয়। নমুনা পরীক্ষার শেষে ফলাফল জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৪-২০২০ ০৯:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com