শাহজাদপুরে সরকারি ৩'শ ৫৭ কেজি চালসহ ডিলার আটক
০৪ মে, ২০২৬ ০১:২৫ অপরাহ্ন

  

শাহজাদপুরে সরকারি ৩'শ ৫৭ কেজি চালসহ ডিলার আটক


২০-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
শাহজাদপুরে সরকারি ৩'শ ৫৭ কেজি চালসহ ডিলার আটক
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে সরকারি ১০ টাকা মূল্যের ৩'শ ৫৭ কেজি চালসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এসময় সরকারি চাউল ঘরে রাখার দায়ে লিলি বেগম ও দুলালী বেগম নামে দুই নারীকেও আটক করা হয়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রোববার রাত ৮ টার দিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার মোল্লার বাড়ীতে সরকারি ১০ টাকা মূল্যের ৩'শ ৫৭ কেজি চাল এলাকাবাসী আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ চাল উদ্ধার করে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও সহকারি কমিশনার (ভূমি) শাহজাদপুর মোঃ মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বক্কার মোল্লা জানান, উদ্ধারকৃত চাউল ডিলার আলাউদ্দিন রোববার দুপুরে তার অবর্তমানে জোরপূর্বক রেখে গেছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ডিলার আলাউদ্দিনসহ বক্কার মোল্লার মেয়ে ও পুত্রবধু লিলি বেগম ও দুলালী বেগমকে আটক করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ডিলার আলাউদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

২০-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com