কামারখন্দে ত্রাণ চুরি ও দলিয় করন বন্ধের দাবিতে মানববন্ধন খাইরুল ইসলামঃ কামারখন্দে ত্রান চুরি, দলীয়করণ ও স্বজনপ্রীতি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে । দেশের বিভিন্ন জায়গায় চুরি
ঘটনাকে কেন্দ্র করে এ মানববন্ধনের আয়োজন করা হয় । এ সময় বক্তারা বিভিন্ন জায়গায় চাল চুরির ঘটনাকে তীব্র নিন্দা জানায় ।
সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনিক চত্বরে কামারখন্দ উপজেলা যুব ইউনিয়ন এই মানববন্ধন এর আয়োজন করে ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুব বিগ্রেড এর আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা সভাপতি ফজলুর করিম ফুলাল, সেরাজুল ইসলাম প্রমুখ ।
মোঃ খায়রুল ইসলাম ২০-০৪-২০২০ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 379 বার দেখা হয়েছে।