তাড়াশে গরীব ও দুস্থ মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তৃতীয় লিঙ্গের কাজলী
০৪ মে, ২০২৬ ০৫:১৫ পূর্বাহ্ন

  

তাড়াশে গরীব ও দুস্থ মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তৃতীয় লিঙ্গের কাজলী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৪-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন
তাড়াশে গরীব ও দুস্থ মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তৃতীয় লিঙ্গের কাজলী

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা গরীব ও দুস্থ মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) কাজলী । সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হিজরা কাজলী ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থ থেকে ১৫০জন অসহায় গরীব ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অন্যের দ্বরে দ্বারে ঘুরে জােগানো অর্থ দিয়ে গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

 

এ সময় উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কাউসার, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, ইউপি সদস্য আবু তালেব প্রমুখ।

এ ব্যাপারে কাজলী খাতুন বলেন, বাংলাদেশের সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজে বসবাস করার সুযোগ করে দিয়েছে। আমাদেরকে সনদপত্র দিয়েছে এই দেশের বাসিন্দা হিসেবে কাজেই আমাদেরও দায়িত্ব আছে এই দেশের গরীব ও দুখী মানুষদের পাশে দাঁড়ানোর। করোনার মহামারিতে যে সকল বৃদ্ধ মানুষজন অসহায় হয়ে পড়েছে তাদের পাশে সামান্য ত্রাণসামগ্রী নিয়ে আমি এই সরকারের সাথে অংশগ্রহন করলাম।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৪-২০২০ ০৩:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com