বেলকুচিতে ২টি ওয়ার্ড লকডাউন
২৫ এপ্রিল, ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ২টি ওয়ার্ড লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৪-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
বেলকুচিতে ২টি ওয়ার্ড লকডাউন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছে উপজেলা প্রসাশন। রবিবার (১৯ এপ্রিল) রাতে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপাপ্ত নির্বাহী কর্মকতা মোহাম্মদ রহমুতুল্লাহ এনায়েতপুর থানাধিন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা সমূহকে লকডাউন ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানাযায়, সাম্প্রতিক নারায়ণগঞ্জ থেকে আগত বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে অবস্থান নেওয়া রজব আলী (৬৫) নামের এক বৃদ্ধের করোনা পজেটিভ সনাক্ত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন অবহিত হওয়ার পর ঐ ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত গ্রামগুলোকে লকডাউন ঘোষণা করে। এবিষয়ে বেলকুচি উপজেলা ভারপাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার কারণে আমরা দৌলতপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছি । এ ঘোষণা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৪-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com