স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই চিকিৎসা সেবায় পরিবার কল্যাণ সহকারীরা
০৪ মে, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন

  

স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই চিকিৎসা সেবায় পরিবার কল্যাণ সহকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২০-০৪-২০২০ ০২:৫৪ অপরাহ্ন
স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই চিকিৎসা সেবায় পরিবার কল্যাণ সহকারীরা

জি,এম স্বপ্না : সিরাজগন্জের সলঙ্গায় পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা সহ উল্লাপাড়ার বিভিন্ন ইউনিয়নের মাঠ কর্মীরা পিপিই বা কোন রকম স্বাস্থ্য সুরক্ষা না পেলেও করোনা ঝুঁকি মাথায় নিয়ে বিভাগীয় দায়িত্ব পালন করছেন। সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছেন এবং জন্ম নিয়ন্ত্রণ রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করছেন। গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান সহ কমিউনিটি ক্লিনিক ও ইপিআই সহ স্যাটেলাইট ক্লিনিকে আগত সেবা গ্রহীতাদের কোন সুরক্ষা ছাড়াই সেবা প্রদান করে যাচ্ছেন। তারা সবচেয়ে বেশি করোনা ঝুকিতে রয়েছেন। কারন এক বাড়ি হতে অন্য বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় যে কোন উপায়ে তারা করোনা সংক্রমিত হতে পারেন এবং অন্যকে সংক্রমিত করতে পারেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সরকারি ভাবে কোন সুরক্ষা সরঞ্জাম আমাদের দেওয়া হয়নি।উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার আরিফুজ্জামান (বিসিএস পরিবার পরিকল্পনা) মহোদয় আমাদের মাস্ক ও হ্যান্ড গ্লোভস দিয়েছেন, তা দিয়েই বিভাগীয় কাজ করে যাচ্ছি। তবে সুরক্ষা সরঞ্জামের ব্যাপারে সিরাজগঞ্জ জেলার উপ-পরিচালক তারিকুল ইসলাম (বিসিএস পরিবার পরিকল্পনা) মহোদয়ের সাথে কথা হয়েছে। তিনি জানান, সিরাজগঞ্জ জেলার সকল পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক গণ কে সুরক্ষা সরঞ্জাম প্রদানের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। দ্রুত ব্যবস্থার আস্বাস দেন। সেই সাথে সরকারী আইন কানুন মেনে বিভাগীয় কাজ করার নির্দেশও প্রদান করেন। সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বললে তিনি বলেন, কর্মীদের নিরাপত্তার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা করবো। এ সময় কর্মীরা বলেন, সরকারের কাছে আমাদের দাবী আমাদের যেন সুরক্ষা সরঞ্জাম সহ অচিরেই ঝুঁকি ভাতা দেয়া হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২০-০৪-২০২০ ০২:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com