এনায়েতপুরে নারায়নগঞ্জ ফেরত ১ জনের করোনা সনাক্ত
১১ মে, ২০২৬ ০৮:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

এনায়েতপুরে নারায়নগঞ্জ ফেরত ১ জনের করোনা সনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-০৪-২০২০ ১০:১৫ অপরাহ্ন
এনায়েতপুরে নারায়নগঞ্জ ফেরত ১ জনের করোনা সনাক্ত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী গ্রামে নারানগঞ্জ ফেরত রজব আলী (৬২) নামের ১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাতে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফখখারুল এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত রজব আলী (৬২) এনায়েতপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সূত্রে জানা যায়, রজব আলী কিছুদিন পূর্বে নারানগঞ্জ থেকে তার নিজ বাড়ী এনায়েতপুরে অবস্থান নেয়। সে নারায়নগঞ্জ থেকে বাড়ীতে এলে তাকে এলাকাবাসি তাকে আশ্রয় দেয়না। পরবর্তীতে সে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে তার ভায়রা সাদ্দাম হোসেনের বাড়ীতে অবস্থান নেয়। পরে বেলকুচি হাসপাতাল থেকে তার নমুনা গংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়ে ছিলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোফাখখারুল জানান, গত ১২ এপ্রিল নয় জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়েছিল, ইতিপূর্বে ৬ জনের নেগেটিভ সনাক্ত হয় এবং বাকি তিন জনের মধ্যে ১ জনের করোনা সনাক্ত হয়েছে ২ জনের রিপোর্ট এখনো আসেনি। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, সনাক্তের খবর পেয়ে ঐ বাড়ী লকডাউন করা হয়েছে। আপাদত বাড়ীতে থেকেই তার চিকিৎসা চলবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-০৪-২০২০ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1260 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com