ভাইরাস বনাম বোমারুসাবমেরিনঃ মুহাম্মদ নাজমুল হক
২৯ এপ্রিল, ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন

  

ভাইরাস বনাম বোমারুসাবমেরিনঃ মুহাম্মদ নাজমুল হক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৪-২০২০ ০৩:০৯ অপরাহ্ন
ভাইরাস বনাম বোমারুসাবমেরিনঃ মুহাম্মদ নাজমুল হক

আমেরিকা চীন রাশিয়া জাপান বৃটেন কোরিয়া ভারত পাকিস্তান আছে ফ্রান্স ও জার্মান। তোমরা সবাই পরাক্রমশালী, উন্নত রাষ্ট্র মেতেছিলে হীন প্রতিযোগিতায় বিশ্ব নেতৃত্বে কে যাবে কার আগে, কে হবে প্রথম।বানাও যত আগ্নেয়াস্ত্র, যত বিধ্বংসী মানুষ মারার,লাগে লাগুক যত বাজেট মিলিয়ন বিলিয়ন ডলার। পরমাণু বোমা,অ্যাটম বোমা,বোমারু সাবমেরিন আজ কেন ধ্বজা ধরে পড়ে আছে সব মিসাইল আর এফ-সিক্সটিন? ট্যাংক,কামান, সংশোধিত নাগরিক পঞ্জি আরও কত সিকিউরিটি! তবুও আজ এসেছে করোনা ভাইরাস করতে বসেছে তোমাদেরই গ্রাস।

এত শক্তি এত অস্ত্র এত বোমা এত সিকিউরিটি - ঠ্যাকাতে পারলে না-তো! গড়েছ বহর মারণাস্ত্রের, ধার ধারোনি প্রকৃতি-পরিবেশের ঘটেছে বিপর্যয়, বর্জ্যে-বিষে ছেয়ে গেছে সাগর মহাসাগর নীল গ্রহের অ্যাটমোস্ফিয়ার।

মানুষের কথা ভাবনি তোমরা, ভেবেছ হতে হবে বিশ্বমোড়ল দিনে দিনে ধ্বসে গেছে স্বাস্হ্যব্যবস্থা লেগেছে তাতে গরল। ডাক্তারের নেই পিপিই, রোগীর জন্য ভেন্টিলেটর, নেই মানুষ বাঁচানোর অস্ত্র হাসপাতালগুলো আজ সংকটে বেসামাল।

ক্ষুদ্র একটা বস্তু না প্রাণী, করোনা না-কি নাম! তার-ই কাছে নাস্তানাবুদ, নিদারুণ অসহায় সৃষ্টির সেরা তুমি দেখেছ কি নিষ্ঠুর আচরণ! মানুষ মরছে কাতারে কাতার তোমার অস্ত্র, তোমার মিসাইল পারছে না দিতে নিরাপত্তা তার। তবে কেন এমন করুণ পরিণতি তোমার? তোমার মেধার অভাব নেই, তবু হেরেছ তুমি ক্ষুদ্রাতিক্ষুদ্র এক ভাইরাসের কাছে পৃথিবী অবাক তাকিয়ে রয়! কিন্তু কেন, কী সে কারণ? এ জিজ্ঞাসা সবার-তোমরা প্রকৃতির সাথে করেছ দুর্ব্যবহার, করেছ মেধার অপচয়,অপব্যবহার ! আজ সময় এসেছে পেছন ফিরে দেখার বিধ্বংসী মারণাস্ত্রের প্রতিযোগিতা আর নয়,নাগরিক ছাড়া নগর সেকি ভালো রয়! হিংসা বিদ্বেষ বৈষম্য আর শক্তির পরীক্ষা রেখে - চলো মানুষের কথা ভাবি সাগর নদী, পরিবেশ-প্রকৃতি ভালোবেসে সুন্দর, শুদ্ধ পৃথিবী গড়ি।।।

মুহাম্মদ নাজমুল হক, সহকারী অধ্যাপক উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি স্কুল ও কলেজ, সিরাজগঞ্জ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৪-২০২০ ০৩:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com