কামারখন্দে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু।
২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু।

মোঃ খায়রুল ইসলাম
১৯-০৪-২০২০ ০১:৪২ অপরাহ্ন
কামারখন্দে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু।
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় একটি শিশু নিহত হয়েছেন।  রবিবার সাড়ে ১২ টায় উপজেলার কৃষ্ণচূড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার চৌবাড়ি গ্রামের মো. আলকাস মন্ডলের ছেলে রহমান মন্ডল (১২)।  প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি আঞ্চলিক সড়কে সাইকেল চালানোর অবস্থায়  স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ি সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। কামারখন্দ থানার এস আই ইয়ামিন সরকার জানান, আমি ঘটনা স্থলে রয়েছি এছাড়া গাড়ি আটক করা হয়েছে।  তবে হেলপার ও চালক পলাতক রয়েছেন।
 
এ ব্যাপারে কামারখন্দ থানার (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনা স্থালে এসে পরিদর্শন করছি।

মোঃ খায়রুল ইসলাম ১৯-০৪-২০২০ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 686 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com