শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৪-২০২০ ০৪:৩৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংকটে স্থবির বাংলাদেশ সহ সারা বিশ্ব। এ সংকট ধীরে ধীরে বাড়ছে। মরন ঘাতক এ ভাইরাস থেকে দেশের মানুষ বাঁচাকে ঘোষনা করা হয়েছে লক ডাউন। এতে গৃহবন্ধি মানুষ। হাতে কাজ নেই। কর্মহীন অসহায় দুঃস্থ মানুষ পড়েছে চরম বিপাকে। এসব মানুষদের পাশে সরকার সহ স্থানীয়রা বাড়িয়েছে সহায়তার হাত। যার যার অবস্থান থেকে করোনা সংকটের হাত থেকে মানুষ বাঁচতে চেষ্টা করে যাচ্ছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়ের এস.এম নজরুল ইসলাম। তিনি এই সংকটের শুরু থেকে মানুষের পাশে দাড়িয়েছেন। সরকারী এবং সাধ্য অনুর্যায়ী তার ব্যক্তিগত অর্থায়নে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিতে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন রাতে উল্লাপাড়া পৌর শহরের প্রতিটি মহল্লার কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন মেয়র। স্থানীয় ওয়ার্ডের লোকজন দিয়ে অসহায় দুঃস্থদের তালিকা করে নিজ হাতে তাদের বাড়িতে ত্রাণ পৌছে দিচ্ছেন। রাতভর মেয়র পাড়া মহল্লায় পায়ে হেটে নিজ হাতে এসব কর্মহীন অসহায় মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন। অসময়ে মেয়রের এই ত্রাণ সামগ্রী পেয়ে মানুষ মহা খুশি। এ পর্যন্ত উল্লাপাড়া পৌর শহরে এভাবে ৩ হাজার, ৪শথমানুষের বাড়িতে তিনি ত্রাণ পৌছে দিয়েছেন। মেয়রের দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে-চাউল,ডাউল,তেল,আলু,
পেঁয়াজ,লবণ সহ নগদ সহায়তা। প্রতিদিন এ ত্রাণ কার্যক্রম অব্যহত রয়েছে।
ত্রাণ তৎপরাতার পাশাপাশি পৌর মেয়ের এস.এম.নজরুল ইসলাম করোনা ভাইরাস থেকে নাগরিকদের ভাল রাখতে পৌর শহরে যানবাহনে জীবানুনাশক স্প্রে করা। এছাড়াও প্রায় ১২ শথমানুষের মাঝে সাবান,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরন করেছেন। মানুষকে সচেতন করতে চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারনা। বিলি করেছেন হ্যান্ড লিফলেট।
তিনি প্রতিদিন পানিতে জীবানু নাশক গুলিয়ে ট্রাক দিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো সকাল বিকাল ধুয়ে দিচ্ছেন। এতে করে পৌর নাগরিকদের মনে করোনা ভিতি অনেকটাই কমে গেছে। এসব রাস্তা দিয় সাচ্ছন্দে সবাই জরুরী প্রয়োজনে বাজারে আসছেন।
এছাড়াও তিনি প্রশাসনের সহযোগীতায় করোনা ভাইরাস আতঙ্কের প্রথম থেকেই বাজার মনিটরিং করছেন। কারসাজি করে দ্রব্যমূল্যার দাম যাতে না বাড়ে সে জন্য ব্যবসায়ীদের নিয়ে মিটিং করেছেন। এতে করে দ্রব্যমূল্যর বাজার তেমন বাড়তে পারেনি। পৌর কর্মচারীদের দিয়ে পাড়া মহল্লায় জীবানুনাশক স্প্রে করাচ্ছেন। পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আধুনিক ডাষ্টবিন স্থাপন করেছেন। এখানে সবাই ময়লা ফেলছেন। আর সকাল বিকাল পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো পরিষ্কার করছে।
জানতে চাইলে উল্লাপাড়া পৌর মেয়ের এস.এম.নজরুল ইসলাম জানান,উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সার্বিক দিক নির্দেশনায় করোনা সংকটের প্রথম থেকেই উল্লেখিত কাজ বাস্তবায় করে চলেছি। পৌর শহরের পাড়া মহল্লায় কমিটি করে কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাতের আধারে তাদের হাতে আমি নিজে সরকারি এবং ব্যক্তিগত সহায়তার ত্রাণ পৌছে দিচ্ছি। পৌরবাসীকে সব ধরনের সহযোগীতা করতে দিনরাত কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত এবং সরকারী ত্রাণ মিলিয়ে সব ধরনের সহযোগীতা নিয়ে মানুষের পাশে আছি,থাকবো। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা সহ স্বাস্থ্য বিধি মেনা চলে এই সংকট মোকাবেলায় সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com