শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৪-২০২০ ০১:১০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
গত ১৫ তারিখে সিরাজগঞ্জকন্ঠ অনলাইন পত্রিকায় “তাড়াশে ত্রাণ পায়নি কুলি শ্রমিকেরা” শিরোনামে সংবাদ প্রকাশের পর সেই কুলি শ্রমিকদের ত্রান দিলেন সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।
শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে তাড়াশে কুলি শ্রমিক ইউনিয়নের ২৪জন সদস্যকে খাদ্য সামগ্রী তুলে দেন সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।
তাড়াশ কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী জানান, উপার্জন বন্ধ থাকায় অর্ধশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে থাকার যন্ত্রণা শ্রমিকদের কাছে করোনা সংক্রমণের ভয়ের চেয়ে বড় হয়ে উঠছে। ধন্যবাদ জানাই সিরাজগঞ্জকন্ঠ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য। সংবাদ পেয়ে আমাদেরকে ত্রান দিলেন চেয়ারম্যান সাহেব।
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ধন্যবাদ জানাই জনপ্রিয় সিরাজগঞ্জকন্ঠ অনলাইন পত্রিকাকে। আমাদের অনেক সময় দৃষ্টি এড়িয়ে যায় কিন্ত সাংবাদিকদের লিখনির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন। আমার ব্যাক্তিগত সাধ্যমত কুলি শ্রমিকদের খাদ্য সামগ্রী হাতে তুলেন দিলাম। আগামীতে তাদের পাশে থাকবো।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস ঠেকাতে সাধারণ ছুটি চলছে দেশে। অফিস-ব্যবসা বন্ধ। কুলি শ্রমিকরাও কর্মহীন। উপজেলা প্রশাসনকে ত্রাণ সরবরাহের নির্দেশ দেয়া হলেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন তাড়াশ উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন। কুলি শ্রমিক নেতারা জানিয়েছেন, ত্রাণ না পাওয়ায় জীবিকার তাগিদে অনেকেই অভাবঅনটনের মধ্যে দিয়ে দিন পার করছেন। এমন সংবাদ সিরাজগঞ্জকন্ঠ অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com