শিবগঞ্জে চাল আত্মসাৎকারী চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে দুদকের মামলা
০৩ মে, ২০২৬ ০৭:৩১ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে চাল আত্মসাৎকারী চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজরুম
১৮-০৪-২০২০ ০৪:২৩ পূর্বাহ্ন
শিবগঞ্জে চাল আত্মসাৎকারী চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে দুদকের মামলা
শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) চাল আত্মসাতের অভিযোগে এবার বিএনপি থেকে বহিস্কৃত চেয়ারম্যান চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তার বিরুদ্ধে ৩৩০ কেজি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত মির্জা গোলাম হাফিজ সোহাগ জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভিজিডি'র চাল আত্মসাতের অভিযোগে গত ১৫ এপ্রিল রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাকে ৩৩০ কেজি চালসহ আটক করে। পরে ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে ১৬ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান সেদিন জানিয়েছিলেন যেহেতু অভিযুক্ত ব্যক্তি একজন জনপ্রতিনিধি তাই আইন অনুযায়ী মামলাটি দুদকই করবে। বগুড়ায় দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, তার দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হবে। এঘটনায় চাল চোর চেয়ারম্যানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার জনসাধারণ।

নিউজরুম ১৮-০৪-২০২০ ০৪:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com