রূপগঞ্জে যুবলীগ নেতার নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৪-২০২০ ০৯:৪০ অপরাহ্ন
|
|
রূপগঞ্জে যুবলীগ নেতার নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম:
নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালুমের নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে ১৫ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রথম পর্যায়ে ২ শত কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল মালুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর অনুপ্রেরণায় এই অসহায় কর্মহীনদের মাঝে ১৫ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ২ শত পরিবারকে দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ক্রমে বাকি ১৩ শত কর্মহীনদদের মাঝে বিতরণ করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৪-২০২০ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ