উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে ১২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৪-২০২০ ০৯:২৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে ১২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার রাত উপজেলার পূর্ণীমাগাতীঁ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম আইয়ুব আলীর ব্যক্তিগত অর্থায়নে ১২০ জন ঘরবন্দী মানুষ কে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা,একান্নপুর‚ফরিদপুর‚
ভাগলগাছি‚কামালপুর‚ আরাজিয়ারকান্দি‚
পারকুল‚গোপালপুরসহ মোট ৭ টি গ্রামে আইয়ুব আলীর পক্ষ থেকে ত্রাণ সহায়তার পৌঁছে দিয়েছেন তার ভাতিজা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য সামিউল ইসলাম জয় সাগর ও জুয়েল রানা।
স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য সামিউল ইসলাম জয় সাগর জানান আমার চাচা পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম আইয়ুব আলীর নিজস্ব অর্থায়নে প্রথমধাপে ১২০ জন কে ত্রাণ সহায়তা করতে পেরেছি।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৪-২০২০ ০৯:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 375 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ