সিরাজগঞ্জে সংবাদপত্র হর্কাসদের পাশে দূরন্ত টিম
০৪ মে, ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে সংবাদপত্র হর্কাসদের পাশে দূরন্ত টিম

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৪-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে সংবাদপত্র হর্কাসদের পাশে দূরন্ত টিম
জহুরুল ইসলাম: করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত সংবাদপত্র হর্কাসদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত। শুক্রবার সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত ৪০ জন সংবাদপত্র হর্কাসের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পিয়াজ। এসময় দূরন্ত টিমের আহবায়ক ডা: কে, এইচ মুরাদ, সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, আব্দুস সালাম মামুন, সাইফুল ইসলাম ও মিম ইয়াসমিন উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ সংবাদপত্র হর্কাসদের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দুঃসময়ে দূরন্ত টিম ছাড়া এখনও আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের পত্রিকার ব্যবসা বর্তমানে খুবই করুন অবস্থার মধ্যে আছে। কমে গেছে আয় রোজগার। পরিবার পরিজন নিয়ে আমরা হর্কাররা খুবই কষ্টে দিনযাপন করছি। গোলাম মোস্তফা আরও বলেন, সমাজে অনেক বিত্তবান ও দানশীল ব্যক্তিরা আছেন। পাশাপাশি আমরা যারা প্রতিদিন যে সব মানুষের কাছে পত্রিকা পৌছে দিচ্ছি, সবাই যদি একটু একটু করে সহানুভূতির হাত বাড়িয়ে দেন তাহলে এই দূঃসময়ে আমরা পরিবার পরিজন নিয়ে কিছুটা হলেও ভাল থাকতে পারবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৪-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 349 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com