উল্লাপাড়ায় অটোরিকশা চুরির দায়ে ২ জন আটক
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৪-২০২০ ০৬:০১ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় অটোরিকশা চুরির দায়ে ২ জন আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা চুরি করে পালানোর সময় জড়িত ২ জন জনতার হাতে ধরা পরেছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার চৌবিলা হাটখোলা এঘটনা ঘটে। চৌবিলা থেকে অটোরিকশা নিয়ে উল্লাপাড়ার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় গয়হাট্টা বাজার এলাকায় আসলে জনতার হাতে ধরা পরে। এ ঘটনায় জড়িতরা হলেন গয়হাট্টা ভাগল গাছা গ্রামে আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (২৮),সিরাজগঞ্জের রায়পুর গ্রামের সবুর শেখের ছেলে মোহাম্মদ আলাই (৪২)
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান চৌবিলা হাটখোলা থেকে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার পর চালক ঘিয়ালা গ্রামের আছের আলী আমাকে জানায়। এসময় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদারসহ স্বেচ্ছাসেবকদের জানানো হয়। অটোরিকশা উল্লাপাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গয়হাট্টা বাজার এলাকায় আসলে জনতার হাতে ধরা পরে। তিনি আরো জানান চুরির সাথে জড়িতদের উল্লাপাড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৪-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1066 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ