সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫০ কেজি ভিজিডি চাল উদ্ধার,আটক দুই
১৫ মে, ২০২৬ ০৪:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫০ কেজি ভিজিডি চাল উদ্ধার,আটক দুই

নিউজরুম
১৭-০৪-২০২০ ০৫:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫০ কেজি ভিজিডি চাল উদ্ধার,আটক দুই
সিরাজগঞ্জের সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকনা পূর্বপাড়া গ্রামের রাজুর বাড়ির খড়ের ও শুকনো কচুরিপানা স্তুপ থেকে ও আকবরের বাড়ি থেকে ৮৫০ কেজি ভিজিডি এর চাল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে রাজু (২৩) ও আকবর (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে চন্দ্রকনা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে রাজুর বাড়ির খড়ের ও শুকনো কচুরিপানার স্তুপ থেকে ৫৫০ কেজি ও আকবরের বাড়ি থেকে ৩০০ কেজিসহ মোট ৮৫০ কেজি ভিজিডি এর চাল উদ্ধার করা হয়। এ সময় রাজু ও আকবরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন রফিকুল নামে এক চাল ব্যবসায়ী তাদের বাড়িতে এ চাল রেখে গিয়েছে। এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, "চাল উদ্ধারের ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।" উক্ত অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের উপপরিদর্শক অপু কুমার ঘোষ, এএসআই জাহিদুল ইসলাম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

নিউজরুম ১৭-০৪-২০২০ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com