বেলকুচিতে সিএনজি শ্রমিকদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৪-২০২০ ০৩:০৮ অপরাহ্ন
|
|
বেলকুচিতে সিএনজি শ্রমিকদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে দের শতাধিক সিএনজি শ্রমিকদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানলায়ের অর্থায়নে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলায় কর্মরত ১শ ৫০ জন সিএনজি শ্রমিকের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনি প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বলেন, সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে বাড়ছে। করোনা ভাইরাসের প্রতিরোধের অংশ হিসেবে সিএনজি শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল এলাকার নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা প্রতিরোধে আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার অনুরোধ জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৪-২০২০ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ