শিরোনামঃ
নিউজরুম ১৭-০৪-২০২০ ১২:৫৭ অপরাহ্ন |
গোপালগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচী ১০ টাকা কেজি দরে চাল মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ৮।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপান সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় র্যাব ৮। এ সময় সাবেক ইউপি সদস্য ফারুক শেখের ঘর থেকে ১৫০ কেজি ৩ বস্তা ও তার ভাই মান্নান শেখের ঘর থেকে ১৯৫ কেজি ৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আজ শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় ওই ইউপি সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধ্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদারীপুর র্যাব-৮ এর ক্যাম্প ইনচার্জ ইফতেখারুজামান জানান, গোপান সংবাদেও ভিত্তিতে র্যাব-৮ এই অভিযান চালায়। অভিযানের সময় সুকতাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুখ শেখ ও তার ভাই মান্নান শেখের ঘর থেকে সরকারি এসব চাল উদ্ধার করা হয়। এ সময় ফারুখ শেখকে আটক করা হয় এবং তার ভাই মান্নান অভিযান টের পেয়ে পালিয়ে যায়। এরা গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com