শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৪-২০২০ ১২:০১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুস্থ ও অসহায়দের ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের নারী সদস্য হোসনেআরা পারভীন লাভলী।
শুক্রবার সকালে উপজেলার টিএনডি মোড়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের বরাদ্দকৃত ২০০জন দুস্থ ও অসহায় মানুষদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের নারী সদস্য হোসনেআরা পারভীন লাভলী বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মেহনতি হতদরিদ্রদের পাশে আছি ,থাকবো। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, চিনি, সাবান ও তেল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com