বেলকুচিতে করোনায় ৯ জনের নমুনা সংগ্রহ উপজেলা চেয়ারম্যানের হাসপাতাল পরিদর্শন
১১ মে, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে করোনায় ৯ জনের নমুনা সংগ্রহ উপজেলা চেয়ারম্যানের হাসপাতাল পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৪-২০২০ ১০:৫৩ অপরাহ্ন
বেলকুচিতে করোনায় ৯ জনের নমুনা সংগ্রহ উপজেলা চেয়ারম্যানের হাসপাতাল পরিদর্শন
জহুরুল ইসলাম: বিশ্বাব্যাপী করোনা ভাইরাসের সয়লাভ হওয়ায় মানুষের মাঝে যখন ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তখনই সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা সন্দেহে ৯ জনের নমুনা সংগ্রহকরে রাজশাহী মেডিকেল কলরজে পরিক্ষা করানোর জন্য পাঠানো হয়। এর মধ্যে ৬ জনের পরিক্ষায় নেগেটিভ এসেছে। বাকী ৩ জনের পরিক্ষার রিপোর্ট এখনও আসেনি। এদিকে করোনা পরিস্থিতি খবর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও রোগীদের খোজ খবর জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলামের কাছে চিকিৎসক ও রোগীদের সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেয়। বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম জানান, এই উপজেলায় এখন পর্যন্ত কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি পাওয়া যায় নি। তবে আমরা উপজেলার বিভিন্ন স্থান থেকে ৯ জনকে করোনার নমুনা সংগ্রহ করে টেষ্ট করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠিয়েছিলাম। তার মধ্যে ৬ জনের ফলাফল এসেছে। এদের সবার ফলাফল নেগেটিভ। বাকী ৩ জনের ফলাফল এখনও আসেনি। তিনি আরও জানান, বর্তমানে রোগির সংখ্যা কম হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসকদের ডিউটি ভাগ করে দিয়েছি। তারা তাদের দায়িত্ব যথারিতি ভাবে পালন করে আসছে। এছাড়া এই উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বাহিরাগতদের তালিকা তৈরি করে ১'শ ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দিয়েছি এবং যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায় তাদের কিভাবে দাফন করতে হবে সে বিষয়ে অবহিত করেছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৪-২০২০ ১০:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2027 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com