উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়বিক্রয়ের সময় আটক ২
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়বিক্রয়ের সময় আটক ২

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৪-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়বিক্রয়ের সময় আটক ২
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগ্নেয়াস্ত্র ক্রয়বিক্রয়ের সময় ২ অস্ত্র ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব ১২ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেশাল কোম্পানি র‍্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদের নেতৃত্বে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামে অভিযান চালিয়ে দূর্গানগর ইউনিয়নের রাজমান গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৬) এবং পাবনার বাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে আনসার আলী (৩২) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি রিভলভার ও ৮ রাউন্ড ম্যাগাজিন পাওয়া যায়। সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি র‍্যাব ১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান ওই ২ ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এদেরকে র‌্যাব ক্যাম্পে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৪-২০২০ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 4266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com