সিরাজগঞ্জে মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার
জহুরুল ইসলাম:
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ২ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করছে গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানী লিমিটেড। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া চাঁদ আলী মোড়ে অবিস্থত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে কিছু
পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
এসময় গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানী লিমিটেডের পরিচালক আব্দুস সালাম মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন “দূরন্ত” টিমের আহবায়ক ডা: কে, এইচ মুরাদ,
সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল ও মিম এবং গ্রামীণ ফ্রেন্ডস
কোম্পানী লিমিটেডের চিকিৎসক ডা: দীপক সাহা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানী লিমিটেডের পরিচালক আব্দুস সালাম মামুন বলেন, দীর্ঘদিন লকডাউনের ফলে দুর্ভোগের শিকার সুবিধা বঞ্চিত মানুষের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদরে ৫ শত পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও ঢাকা ও সাভারে আরও দেড় হাজার মানুষকে মানবিক সহায়তা প্রদান করছে গ্রামীণ ফ্রেন্ডস। মানবিক সহায়তা পণ্যের মধ্যে রয়েছে
চাল, ডাল ও তেল।
পরিচালক মামুন আরও বলেন, ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে রুরাল ই-কমার্সের মাধ্যমে গ্রামীণ উদ্দোক্তা তৈরী এই দুই লক্ষ্যে দুটি প্রকল্প ( গ্রামীণ ফ্রেন্ডস প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও গ্রামীণ ফ্রেন্ডস. কম) পরিচালনার উদ্দেশ্যে কাজ শুরু করেছে।
কিন্তু করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে “মানুষ মানুষের জন্য'” এ কথাটি মাথায় রেখে গ্রামীণ ফ্রেন্ডস অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার
জন্য অনলাইনে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে “ঘরে থাকুন, নিরাপদ
থাকুন” এই শ্লোগানে গ্রামীণ ফ্রেন্ডস অনলাইনে কেনাবেচা শুরু করেছে এবং অর্ডার পেলে তা ফ্রি ডেলিভারি দেয়া হচ্ছে।