বাড়ি-বাড়ি গিয়ে সহযোগিতা করছেন উপজেলা চেয়ারম্যান
০৪ মে, ২০২৬ ০৮:২৪ পূর্বাহ্ন

  

বাড়ি-বাড়ি গিয়ে সহযোগিতা করছেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৪-২০২০ ০১:৪৫ অপরাহ্ন
বাড়ি-বাড়ি গিয়ে সহযোগিতা করছেন উপজেলা চেয়ারম্যান
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় করোনা ভাইরাসে কারণে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের বাড়ী-বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী ও ননগদ অর্থ তাদের হাতে তুলে দেন। এ সময় তার সাথে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল এই প্রতিবেদককে বলেন, সরকারের বিশেষ বরাদ্দ ও নিজ অর্থ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছি। তিনি আরও বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে বেলকুচি উপজেলাকে লকডাউন করা হয়েছে এতে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য সরকারের বিশেষ বরাদ্দের পাশাপাশী নিজ অর্থায়নে নিম্ম আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৪-২০২০ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 480 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com