চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৯৫০ কেজি চাল সহ ইউপি সদস্য ও চাল বিক্রেতা আটক
১৫ মে, ২০২৬ ০৬:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৯৫০ কেজি চাল সহ ইউপি সদস্য ও চাল বিক্রেতা আটক

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-০৪-২০২০ ১২:১০ অপরাহ্ন
চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৯৫০ কেজি চাল সহ ইউপি সদস্য ও চাল বিক্রেতা আটক

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১৯৫০ কেজি চাল এক ইউপি সদস্য ও আরেক চাল বিক্রেতাকে আটক করেছে প্রশাসন। এরা হলো খাস কাসকাউলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কার সিদ্দিক। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারী ১০ টাকা কেজি দরের চাল ৫২০ কেজি চাল নিজ বাড়িতে এবং জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্কার তার দোকানে মজুদ করে রেখেছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তখন ঐসব স্থান থেকে উল্লেখিত চাল সহ তাদের আটক করা হয়। 

এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, চাল আত্বসাৎ কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি আমরা। যেখানেও অনিয়মের অভিযোগ উঠবে ব্যবস্থা নেয়া হবে। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০৪-২০২০ ১২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 659 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com