উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ ফোন করলেই বাসায় পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ ফোন করলেই বাসায় পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-০৪-২০২০ ০১:৩৯ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ ফোন করলেই বাসায় পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার করোনা ভাইরাস মোকাবিলায় ফোন কলের মাধ্যমে দুস্থ অসহায়দের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। অনেক পরিবার চক্ষু লজ্জার কারণে বা রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে খাদ্য সামগ্রী নেবার জন্য পরিষদে আসছেন না এমন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য তিনি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। গঠন করেছেন বড় একটি স্বেচ্ছাসেবক দল। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু মোটরসাইকেল। দুস্থ, অভাবী বা কর্মহীন পরিবারগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে মোটরসাইকেলে করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এ কাজ করা হচ্ছে রাতে। স্বেচ্ছাসেবক দলের সদস্যগণকে পড়ানো হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধী পোশাক। দু’দিন ধরে এই কার্যক্রম শুরু করেছেন চেয়ারম্যান। পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, করোনার ভয়ে এলাকার বেশ কিছু পরিবার না খেয়ে থাকলেও বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। আবার অনেক পরিবার চক্ষু লজ্জার কারণে বা রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে খাদ্য সামগ্রী নেবার জন্য চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছেন না। এসব দিক বিবেচনায় তার ইউনিয়নের লোকজনকে বাঁচাতে সামাজিক দুরুত্ব বজায় রেখে তিনি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে রাতে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৪-২০২০ ০১:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com