কামারখন্দে সংবাদ প্রকাশের পরে ৫-৭ ফিট দূরত্ব রেখে কাঁচা বাজার স্থানান্তর
২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে সংবাদ প্রকাশের পরে ৫-৭ ফিট দূরত্ব রেখে কাঁচা বাজার স্থানান্তর

মোঃ খায়রুল ইসলাম
১৫-০৪-২০২০ ০২:১৩ অপরাহ্ন
কামারখন্দে সংবাদ প্রকাশের পরে ৫-৭ ফিট দূরত্ব রেখে কাঁচা বাজার স্থানান্তর
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় বাজারসহ কাঁচা বাজারের জায়গা স্থানান্তর করা হয়েছে।  গত (১৪ এপ্রিল) মঙ্গলবার কামারখন্দে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বাজার  ও সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে অধিকাংশ জনগন  এমন কিছু শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে আজ কামারখন্দ উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে উপজেলার জামতৈল কাঁচা বাজার ৫-৭ ফিট দূরত্ব রেখে রাস্তায় স্থানান্তর করা হয়। এছাড়াও ব্যাটারী চালিত অটোভ্যান বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয় পুলিশের পক্ষ থেকে। 
 
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর কবির উপস্থিত থেকে জনসচেতনতা মূলক প্রচারনা ও আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার পরামর্শ দেন দোকানদার ও জনসাধারণদের। 
 
উল্লেখ্য করোনাভাইরাস ঠেকাতে মানুষের সামাজিক দূরত্ব প্রায় তিন ফুট বজায় রাখার নির্দেশনা জারিসহ সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার। 
 
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব হয়েছে বাংলাদেশে এতে করে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের মানুষ সামাজিক দূরত্বের ব্যাপারে কিন্তু সচেতন নয়, আমরা নিয়মিত জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছি। এছাড়া কামারখন্দে হাটবাজারের ইজারাদারদের সাথে কথা বলে নিদিষ্ট জায়গায় কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। 

মোঃ খায়রুল ইসলাম ১৫-০৪-২০২০ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 538 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com