চৌহালীতে ডিলার আব্দুল হাইয়ের চাল ওজনে কম দেয়ার অভিযোগ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৫-০৪-২০২০ ১২:১৪ অপরাহ্ন
|
|
চৌহালীতে ডিলার আব্দুল হাইয়ের চাল ওজনে কম দেয়ার অভিযোগ
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক ও উমারপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব র্কমসূচীর ডিলার আবদুল হাই ভুট্টোর বিরুদ্ধে চাল ওজনে কম দেয়ার অভিযোগে উঠেছে। মঙ্গলবার দুপুরে উমারপুর ইউনয়িনরে হাপানয়িা খেয়া ঘাটে কার্ডধারীরা এই কম চাল পেয়ে ক্ষোভ প্রকাশ করে। দীর্ঘ দিন ধরেই সে চাল কম দিয়ে ডিলারী পরিচালনা করে আসছে। এদিকে চাল কম দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলেও লিখিত অভিযোগ না পাওয়ায় শাস্তি মুলক ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এলাকাবাসী জানান, করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউন ঘোষনা করায় চৌহালী উপজেলার ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের ভরসা ১০ টাকা কেজির সরকারী চাল। উমরপুর ইউনিয়নের দুর্গম চরে হত দরিদ্ররা ৩০০ টাকায় ৩০ কেজি চালের বস্তা সংগ্রহ করে পাশেই ওজন করলে ৪-৫ কেজি করে কম হয়। এ নিয়ে এলাকায় অভাবীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন ডিলার আবদুল হাই ভুট্টো অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। এ বিষয়ে উমরপুরের র্কাডধারী রহিজ কালু অভিযোগ করে জানান, ডিলার আবদুল হাই ভুট্টো ৩০ কেজিতে ৪-৫ কেজি করে ওজন কম দিচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে র্কাড বাতিল করে দেয়ার হুমকি দেয়।
এদিকে আওয়ামীলীগ নেতা ঐ ডিলার আবদুল হাই ভুট্টো অভিযোগ অস্বীকার করে জানান, আমার জানা মতে চাল কম দিইনি।
এ ব্যাপারে চৌহালী উপজেলা নির্বাহী র্কমর্কতা দেওয়ান মওদুদ আহমদে জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৫-০৪-২০২০ ১২:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ