ঘরবন্দী কর্মহীনদের সহায়তায় সলঙ্গার সমাজ সেবক মালেক
০৪ মে, ২০২৬ ০৪:৩৪ পূর্বাহ্ন

  

ঘরবন্দী কর্মহীনদের সহায়তায় সলঙ্গার সমাজ সেবক মালেক

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-০৪-২০২০ ০৪:৪৮ পূর্বাহ্ন
ঘরবন্দী কর্মহীনদের সহায়তায় সলঙ্গার সমাজ সেবক মালেক
সলঙ্গা প্রতিনিধি : "প্রতিদান নয়, সেবাই আমাদের লক্ষ্য" স্বপ্ন সিরাজগন্জ শাখার মুল শ্লোগানকে সম্মান জানিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সহকারী পরিচালক, সলঙ্গা বাজারের প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোজাম্মেল হকের একমাত্র সন্তান মো: আব্দুল মালেক সাহেবের নিজস্ব অর্থায়নে বিভিন্ন গ্রামের কিছু সম্মানীত ব্যক্তিদের সহায়তায় সলঙ্গার গরীব,দু:স্থ,অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রাণঘাতী করোনা নিয়ে যখন সবাই আতঙ্কিত, ঠিক এমনই দু:সময়ে অভাবী মানুষদের ঘরে ঘরে ১০ কেজি করে চালের ব্যাগ নিয়ে হাজির হন এই উদীয়মান সমাজ সেবক। এই দু:সময়ে খেটে খাওয়া কর্মহীন মানুষদের নামে সরকারের বরাদ্দকৃত চাল,গম চুরি নিয়ে এক শ্রেণীর লুটেরা যখন মরিয়া হয়ে লেগেছে, এমন সময় ত্রাণ গ্রহীতার ছবি না তুলে, প্রচার বিহীন বা ফটোসেশনে উৎসাহী না হয়ে দেশের এই ক্লান্তি লগ্নে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এই সমাজ সেবক। সোমবার ও মঙ্গলবার থানার বেশ কয়েকটি গ্রামের মোট ২৮০ টি হত দরিদ্র ও খেটে খাওয়া পরিবারের মানুষদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বড়গোজা গ্রামে ( অব:) প্রফেসর মাহফুজুর রহমান,ইকবাল হোসেন মন্ডল ও যুবলীগ নেতা মোখলেছুর রহমান তালুকদারের সহায়তায় ৬৮ ব্যাগ, শামীম আহম্মেদ বাচ্চু ও আশরাফ হোসেনের সহযোগীতায় শাওপাড়া গ্রামে ৩৫ ব্যাগ, সলঙ্গা উত্তরপাড়া এলাকায় শিক্ষক নরেশ চন্দ্র জায়দার,মৃদুল কুমার ও বিমল কুমারের সহায়তায় ২৩ ব্যাগ, যুবলীগ নেতা রিয়াদুল ইসলাম ফরিদ ও উদয় কুমারের নেতৃত্বে বাসুদেবকোল গ্রামে ২২ ব্যাগ,সাচ্চু খন্দকারের সহায়তায় রামারচর ৩ ব্যাগ,স্বপ্ন সিরাজগন্জ শাখার প্রতিষ্ঠাতা পরিচালক আশিক ইকবাল বাবুর নেতৃত্বে সলঙ্গা বাজারে ১০ ব্যাগ,স্বপ্ন শাখার সাধারন সম্পাদক ডা: জাহিদুল ইসলাম জাহিদের সহায়তায় চৌধুরী ঘুঘাট গ্রামে ১৫ ব্যাগ,শওকত হোসেন, নাদিম মাহমুদ ও আ: হালিমের সহযোগীতায় বনবাড়ীয়া গ্রামে ৪০ ব্যাগ,লাবুর নেতৃত্বে কুঠিপাড়া গ্রামে ১০ ব্যাগ,নজরুল ইসলামের সহায়তায় ঋষিপাড়ায় ১২ ব্যাগ সহ বাদবাকী চাল সমাজ সেবক আব্দুল মালেক নিজ হাতে অসহায়দের হাতে তুলে দেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৪-২০২০ ০৪:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 233 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com