উল্লাপাড়ায় করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:২০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৪-২০২০ ০৭:১৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা সম্পর্কে গুজব ছড়ানোর অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সম্পর্কে জনগণের মধ্যে গুজব ও মিথ্যা বিভ্রান্তি তথ্য ছড়ানোর অভিযোগে মঙ্গলবার তৈয়ব আলী নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । তৈয়ব আলীর বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি বজ্রাপুর গ্রামের কাশেম আলী ছেলে ও উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, উপজেলার বজ্রাপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলী করোনা ভাইরাস সম্পর্কে কয়েকদিন ধরে জনসাধারনের মধ্যে গুজব ছড়িয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করেও যাচ্ছিলেন। এছাড়া উল্লাপাড়া থানায় তৈয়ব আলীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও রয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৪-২০২০ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1478 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com