চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ লকডাউন ভেঙ্গে এলাকাবাসীর বিক্ষোভ
১৫ মে, ২০২৬ ০৭:০৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ লকডাউন ভেঙ্গে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৪-০৪-২০২০ ০৫:২০ অপরাহ্ন
চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ লকডাউন ভেঙ্গে এলাকাবাসীর বিক্ষোভ
সোহাগ হাসান :করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারী চাল আত্নসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তগত ১০ নং কৈজুরী (ইউপি)চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ভাঙ্গিয়ে এলাকায় যা ইচ্ছে তাই করছে চেয়ারম্যান সাইফুল ইসলাম। যার কারনে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙ্গে বিক্ষোভ করে তার বাড়ি ঘেড়াও করে। এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন,'জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মহামারী দুর্যোগ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া একটি পরিবার ও যেন সরকারী সহযোগীতা থেকে বঞ্চিত না হয়।কিন্তু স্থানীয় চেয়ারম্যান শুরু থেকেই সরকারী চাল সহ-নৃত্য প্রয়োজনীয় দ্রবাদি সাধারণ অসহায় জনগনকে না দিয়ে আত্নসাত করছে। এমনকি স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীর সাথে তার কোন সুসম্পর্ক নেই। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আলম বলেন,'স্থানীয় সংসদ সদস্য ত্রান বিতরনে আন্তরিক হলেও কৈজুরী ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল বার বার আত্নাসাত করছে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম। তাই মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া সাধারণ জনগন আজ চেয়ারম্যানের বিরুদ্ধে ফুসে উঠেছে। ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি রবিউল করিম বলেন,'চেয়ারম্যান সাইফুল ইসলামের পরিবার একটি সুবিধাভোগী পরিবার। তার এক ভাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তার আরেক ভাইয়ের-বিরুদ্ধে জামায়াত করার অভিযোগ রয়েছে। এই মহামারী দুর্যোগের সময়ও জনগনের জন্য বরাদ্ধকৃত চাল আত্নসাত করে জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-০৪-২০২০ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com