শিবগঞ্জে প্রতিপক্ষের লোকজন কর্তৃক গাছ কর্তন থানায় অভিযোগ
১৫ মে, ২০২৬ ০৮:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শিবগঞ্জে প্রতিপক্ষের লোকজন কর্তৃক গাছ কর্তন থানায় অভিযোগ

নিউজরুম
১৪-০৪-২০২০ ০৩:৩০ অপরাহ্ন
শিবগঞ্জে প্রতিপক্ষের লোকজন কর্তৃক গাছ কর্তন থানায় অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক এক কৃষকের গাছ কর্তন করে ১০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর দহপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে কৃষক দেলোয়ার হোসেন, জমিতে রোপনকৃত ৩টি গাছ প্রতিপক্ষ রায়নগর সোনারপাড়া গ্রামের তমছের সোনার ছেলে শহিদুল ইসলাম সোনার এর হুকুমে ১০ এপ্রিল সকাল অনুমান ০৯ঘটিকার গাছগুলো কর্তন করেন। খবর পেয়ে কৃষক দেলোয়ার হোসেন প্রতিপক্ষের নিকট গেলে প্রতিপক্ষ সহ তার লোকজন তাকে ধাওয়া করে। এসময় কৃষক প্রাণ বয়ে দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করে। এব্যাপারে দোলায়ার হোসেন এর সাথে কথা বললে সে জানাই তার জমিতে লাগানো ৩টি গাছ প্রতিপক্ষ শহিদুল সহ তার লোকজন কর্তন করেছে। তিনি এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেনে। অভিযোগ দাখিল করা স্বত্বেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পুনরায় জোরপূর্বক আরো ২টি গাছ কর্তন করে। তার প্রেক্ষিতে ২য় বার থানায় অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে শিবগঞ্জ থানা এ.এস.আই মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজরুম ১৪-০৪-২০২০ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 116 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com