হাটিকুমরুল হাইওয়ে পুলিশের মানবতার দেয়াল উদ্বোধন ও ত্রাণ বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৪-০৪-২০২০ ০৩:১১ অপরাহ্ন
|
|
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের মানবতার দেয়াল উদ্বোধন ও ত্রাণ বিতরণ
সলঙ্গা প্রতিনিধি : "অপ্রয়োজনীয় জিনিস রেখে যান আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যান" এ শ্লোগানকে সামনে নিয়ে মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে পুলিশের মানবিক দেয়ালের উদ্বোধন করা হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়ন এর দিক নির্দেশনায়,ওসি খায়রুল ইসলাম ও সার্জেন্ট আরেফ রব্বানীর উদ্যোগে মঙ্গলবার সকালে মানবতার দেয়াল উদ্বোধন করেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সার্কেল রায়হান ইবনে রহমান। শেষে সার্কেল রায়হান ইবনে রহমান হাটিকুমরুল রোড গোল চত্বর এলাকার রিক্সা,ভ্যান চালক,নাপিত সহ কর্মহীন ছিন্ন মুল মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৪-২০২০ ০৩:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ