সলঙ্গায় ওএমএস এর ৫০ বস্তা চাল সহ ৩ জন আটক
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৪-০৪-২০২০ ০৫:২৭ পূর্বাহ্ন
|
|
সলঙ্গায় ওএমএস এর ৫০ বস্তা চাল সহ ৩ জন আটক
সলঙ্গা প্রতিনিধি : সহকারী কমিশনার ( ভুমি) রায়গন্জ ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুবীর কুমার দাস, র্যাব ১২ এর সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যন্ট এম,এম ইমরান হাসান এর নেতৃত্বে একটি চৌকস দলের সহযোগীতায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার সলঙ্গা থানার ভুঁইয়াগাতী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কের উপরে খাদ্য বান্ধব কর্মসুচীর আওতাভুক্ত (ওএমএস) এর ১০ টাকা কেজি দরের চাল পাচার কালে ঘুড়কার চাতাল মালিক আ: ছাত্তার, ট্রাক ড্রাইভার ও তার সহযোগী সহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃত ৫০ বস্তা (মোট ২৫০০ কেজি) চাল জব্দ করে র্যাবের হেফাজতে দেয়া হয় এবং নিয়মিত মামলা রুজু করতে নির্দেশ দেয়া হয়। এ ছাড়াও সরকারি আদেশ অমান্য করে মহাসড়কে পরিবহনে যাত্রী উঠানোর অপরাধে ১৮ টি গাড়ীর ড্রাইভারকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৪-২০২০ ০৫:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ