আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা করলেন মীর মোশারফ হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০৪-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
|
|
আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা করলেন মীর মোশারফ হোসেন
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যের অভাবে কিশোরীর আত্মহত্যা সংবাদ প্রকাশের পর আফরোজার পরিবারকে আর্থিক সহায়তা করলেন ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা করেন সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের নজরে আসে। রবিবার বিকালে তার ছোট ভাই মীর সেরাজুল ইসলামের মাধ্যমে স্থানীয় সাংবাদিক বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলামের সাথে যোগাযোগ করে আফরোজার বাবা-মায়ের কাছে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
বনীন থানার সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন বলেন, খাবারের অভাবে আত্মহত্যাটা খুবই দুঃখজনক। আমি সংবাদ মাধ্যমে যেনে মর্মাহত হয়েছছি। বাংলাদেশে এভাবে খাদ্যর অভাবে যেনো আর কারো প্রাণ না যায়। যারা বিত্তবান আছেন তাদের আশে পাশে পরিবারের যেনো খাদ্যে অভাব না থাকে সে দিকে একটু লক্ষ্য রাখবেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৪-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 568 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ