কামারখন্দে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইসাবেলা ফাউন্ডেশনের
২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইসাবেলা ফাউন্ডেশনের

মোঃ খায়রুল ইসলাম
১৩-০৪-২০২০ ০৭:১৯ অপরাহ্ন
কামারখন্দে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইসাবেলা ফাউন্ডেশনের
খাইরুল ইসলামঃ বাংলাদেশে করোনা সংকটকালে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ইসাবেলা ফাউন্ডেশনের পক্ষ হতে অসহায়, কর্মহীন, দুঃস্থ, প্রতিবন্ধী ও নিম্নবিত্তদের মাঝে খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) দিনব্যাপী কামারখন্দ উপজেলার ঝাঐল, ভদ্রঘাট, রায়দৌলতপুর এবং জামতৈল ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির বিন আনোয়ার (অপু)। কামারখন্দে খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন ঝাঐল ইউনিয়নের বাগ বাড়ী গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আবু সাইদের ছেলে আশরাফুল সাঈদী হীরা। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলায় অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও নিম্নবিত্ত প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ড, খোকসাবাড়ি ও কাওয়াকোলা ইউনিয়নে জনসাধারনের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু. লবণ ও সাবান। এসময় জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান আলো, পৌর আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ইসরাইল হোসেন বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ খায়রুল ইসলাম ১৩-০৪-২০২০ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com