বেলকুচিতে সরকারি নির্দেশ অমান্য করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তিকে অর্থদন্ড
২৮ এপ্রিল, ২০২৬ ০২:২৪ অপরাহ্ন

  

বেলকুচিতে সরকারি নির্দেশ অমান্য করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তিকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৩-০৪-২০২০ ০৬:০৯ অপরাহ্ন
বেলকুচিতে সরকারি নির্দেশ অমান্য করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তিকে অর্থদন্ড
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা প্রতিরোধে এবং জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতের লক্ষ্যে সরকারি নির্দেশ অমান্য করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তিকে অর্থদন্ড করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড করেন। এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় সোহাগপুর হাট এলাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষিদ্রমাটিয়া এলাকায় ১টি ব্যবসা প্রতিষ্ঠান, তামাই উত্তরপাড়া এলাকায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়। এ ছাড়া অকারনে ঘুড়ে বেরানোর দ্বায়ে গোপরেখী এলাকায় ১ জন ও আজগড়া বাসস্ট্যান্ডে ৪ জন ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়। অভিযানের সময় চরচালা জামে মসজিদে বহিরাগত মুসল্লীদের গণজমায়েত করায় মসজিদ কর্তৃপক্ষের ব্যক্তিবর্গকে ডেকে তাৎক্ষণিক মুসল্লীদের বাসায় নামাজ পড়ার জন্য অনুরোধ করে সরিয়ে দেওয়া হয় এবং মাইকে সরকারি আদেশের ব্যাপারে জানানো হয় এবং পরবর্তীতে তারা আর গণজমায়েত করবেনা বলে প্রতিশ্রুতি দেয়। এদিকে তামাই এর উত্তর পাড়া বায়তুন নূর মসজিদ এর পার্শ্বস্থ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ ফেরৎ ৩ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিন এ থাকার ব্যাপারে নিশ্চিত করা হয় এবং তাদেরকে আগামী ১৪ দিন বাসায় অবস্থান করতে নির্দেশনা দেয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর একটি চৌকস দল।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৩-০৪-২০২০ ০৬:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 848 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com