উল্লাপাড়ার আমেরিকার প্রবাসী করোনায় আক্রান্ত ছোট ভায়ের পর বড়ভায়ের মৃত্যু
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন

  

উল্লাপাড়ার আমেরিকার প্রবাসী করোনায় আক্রান্ত ছোট ভায়ের পর বড়ভায়ের মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৪-২০২০ ০৪:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ার আমেরিকার প্রবাসী করোনায় আক্রান্ত ছোট ভায়ের পর বড়ভায়ের মৃত্যু

রায়হান আলীঃ উল্লাপাড়া  করোনা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যুর ১২ দিন পর গতকাল রোববার মারা গেলেন  সহোদর বড় ভাই হযরত আলী (৬৭)। তারা  উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে। রোববার সন্ধ্যায় বড় ভাইয়ের মৃত্যুর খবর  বাংলাদেশে তার পরিবারের নিকট আসে। 

পৌর কাউন্সিলর আব্দুল আলীম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তারা পরিবারসহ দীর্ঘদিন যাবত আমেরিকার নিউইয়র্ক শহরে বাস করতেন। সেখানে করোনা রোগে আক্রান্ত হলে দুইভাই সেদেশের একটি হাসপাতালে ভর্তি হন। গত ১ এপ্রিল ছোট ভাই আবু জাফর মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর  মাত্র ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বড় ভাই হযরত আলী। মৃত্যুকালে হযরত আলী আমেরিকায়  স্ত্রী, ২ ছেলে এবং বাংলাদেশে ১ ছেলে  রেখে গেছেন। এদিকে আমেরিকায় একই পরিবারের দুই ভাই মারা যাওয়ায়  বাংলাদেশে তাদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৪-২০২০ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com