সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড
১৫ মে, ২০২৬ ০৮:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

নিউজরুম
১৩-০৪-২০২০ ০৫:৫৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে আবারও বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড
সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।রবিবার বিকালে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ব্রক্ষখোলা গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে ব্রক্ষখোলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল গ্রামের এক যুবক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন।কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও এএসআই জুবায়ের ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

নিউজরুম ১৩-০৪-২০২০ ০৫:৫৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com