উল্লাপাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০৪-২০২০ ১১:৩৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিলেন পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।
রোববার বিকেলে পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামিলীগ,ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ৪'শ পরিবারের মাঝে উপজেলা ত্রাণ ও দূর্যোগের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পরিবার পেয়েছে সাড়ে ৭ কেজি চাউল এবং ১ কেজি আলু।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার যাচাই করে সবার বাড়িতে, বাড়িতে সরকারি বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৪-২০২০ ১১:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 478 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ