আফরোজার পরিবার পেলেন আর্থিক সহায়তা
০৪ মে, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন

  

আফরোজার পরিবার পেলেন আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৪-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন
আফরোজার পরিবার পেলেন আর্থিক সহায়তা
জহুরুল ইসলম: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্যের অভাবে কিশোরীর আত্মহত্যার সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন নিহতের পরিবার। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা এমন সংবাদ বিভিন্ন গনমাধ্যমে ও ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কামরুল ইসলাম সজীবের নজরে আসে। এর পর শনিবার বিকালে তিনি যায়যায় দিন প্রত্রিকার বেলকুচি প্রতিনিধি জহরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আর্থিক অনুদান দেন। আর্থিক সহায়তার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কামরুল ইসলাম সজীব, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সেলিম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আহম্মেদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৪-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com