শিবগঞ্জের গণকপাড়ায় ফেয়ার প্রাইজের ১০২ বস্তা সরকারী চাল উদ্ধার, গ্রেফতার ১
নিউজরুম
১২-০৪-২০২০ ০৯:৫৩ পূর্বাহ্ন
|
|
শিবগঞ্জের গণকপাড়ায় ফেয়ার প্রাইজের ১০২ বস্তা সরকারী চাল উদ্ধার, গ্রেফতার ১
রবিউল ইসলাম রবিঃপ্রতিনিধিঃ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামে মোস্তাফিজার রহমানে বাড়ী হতে ১০ টাকা কেজি দরে ডিলারের মাধ্যমে বিক্রির ১০২ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়ার আব্দুল জলিল এর ছেলে মোস্তাফিজার রহমান (৪০) এর বাড়ি থেকে মুখ বাধা অবস্থায় ১০২ বস্তা সরকারী চাল জব্দ করা হয়। মোকামতলা পুলিশ ফাঁড়ির এসআই শাহাদত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করার জন্য বের হয় এবং সরকারী চাল মজুত করে রাখা হয়েছে, বিষয়টি কনফ্রাম হয়ে পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশকে জানালে শিবগঞ্জ সার্কেল কুদরত-ই- খুদা শুভর নেতৃত্বে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সনাতন সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন। সরেজমিনে গিয়ে আরও জানা যায় উক্ত চাল মোস্তাফিজের বাড়িতে তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাজু শনিবার ভোর ৫টার দিকে রেখে যায় । পুলিশের মাধ্যমে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনাস্থলে এসে জানান, এই চালগুলো সরকারি ভর্তুকির "ফেয়ার প্রাইসের" দশ টাকা মুল্যের চাল যে গুলো ইউনিয়ন ভিত্তিক ডিলারদের মাধ্যমে গরীব মানুষদের মধ্যে বিতরণ করা হয় সেই চাল। এবিষয়ে শিবগঞ্জ সার্কেল কুদরত-ই-খুদা শুভ বলেন, আমরা ঘটনাস্থল থেকে ১০২ বস্তা সরকারী চাল উদ্ধার করেছি, এসংক্রান্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, উক্ত চাল উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং এ ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজরুম ১২-০৪-২০২০ ০৯:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ