বেলকুচিতে কর্মহীনদের পাশে যুবলীগ নেতা সজীব (ভিডিও সহ)
০৪ মে, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে কর্মহীনদের পাশে যুবলীগ নেতা সজীব (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৪-২০২০ ০৮:২০ অপরাহ্ন
বেলকুচিতে কর্মহীনদের পাশে যুবলীগ নেতা সজীব (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের উপার্জন ও খাদ্য নিরাপত্তা সংকটে ভুগছে। এ সময় কর্মীন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ কামরুল ইসলাম সজীব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের ৬০ জন কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা মোঃ কামরুল ইসলাম সজীব। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ টা জিবানুনাশক সাবান, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, হাফ কেজি গুড়া সাবান এবং নগদ দুইশো টাকা। এ সময় মোঃ কামরুল ইসলাম সজীব এই প্রতিবেদককে বলেন, মানুষ মানুষের জন্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ মানুষের জন্য রাজনীতি করে, মানুষের দুঃখে পাশে থাকে। এ লক্ষ্যেই আমার জন্মস্থানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেছি। এ কারনেই আমার সাধ্য অনুযায়ী গ্রামের মানুষদের জন্য পাশে দাঁড়িয়েছি ও সবসময় আমি তাদের পাশেই আছি এবং থাকবো। তিনি আরও বলেন, মরণব্যাদি করোনাকে রুখতে সরকার যে নির্দশনা দিয়েছে তা আমাদের মেনে চলা উচিৎ। এছাড়া স্ব স্ব অবস্থান থেকে স্বাদ্য অনুয়ায়ী সহোযোগিতা করা দরকার। খাদ্য সামগ্রী বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সেলিম, বড়ধূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি শাহিন আহম্মেদ, ইউপি সদস্য করিম মোল্লাসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৪-২০২০ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 452 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com