শিবগঞ্জে পুলিশ কর্তৃক ১০২ বস্তা চাল উদ্ধার আটক ১
১৫ মে, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শিবগঞ্জে পুলিশ কর্তৃক ১০২ বস্তা চাল উদ্ধার আটক ১

নিউজরুম
১১-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
শিবগঞ্জে পুলিশ কর্তৃক ১০২ বস্তা চাল উদ্ধার আটক ১
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ১০ টাকা কেজির চাল ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এঁর নির্দেশে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ এর নেতৃত্বে ওসি শিবগঞ্জ থানা ,আইসি মোকামতলা তদন্ত কেন্দ্রসহ একদল পুলিশ শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে ১০২ বস্তা চাল দেখতে মজুদ রাখার ব্যাপারে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে সে জানায় তার চাচাত ভাই উপজেলার গণকপাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সাইফুল ইসলাম ওরফে সাজু ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছেন। পুলিশ তৎক্ষনাৎ মোস্তাফিজারকে গ্রেফতার করে এবং চালগুলো জব্দ করে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে।

নিউজরুম ১১-০৪-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com