উল্লাপাড়ায় এমপির নিজস্ব অর্থায়নে চিকিৎসকদের সুরক্ষায় চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিকিৎসকদের সুরক্ষায় পোশাক, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সনাক্ত কিট ও চিকিৎসা সামগ্রী উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্থানিয় এমপি তানভীর ইমাম তার নিজস্ব অর্থায়নে চিকিৎসা সুরক্ষা সরঞ্জামাদী ক্রয় করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করেন ।
বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে পিপিই-৩শ পিছ, সারজিক্যাল মাস্ক-৩শ পিছ, সুরক্ষা চশমা-৬০ পিছ, সুরক্ষা ক্যাপ-৬০ পিছলোলল, অক্সিজেন সিলিন্ডার-৫ টি, শরীরের তাপমাত্রা মাপা মেশিন-২ টি ও চিকিৎসা কিট রয়েছে ।
বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন ।