উল্লাপাড়ায় দোকান খোলায় দোকানীসহ ৪ জন কে পিটিয়ে জখম আটক ১ চৌকিদার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০৪-২০২০ ০১:০৭ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় দোকান খোলায় দোকানীসহ ৪ জন কে পিটিয়ে জখম আটক ১ চৌকিদার
রায়হান আলী উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রাখার নামে অনিয়ম করে পূর্ণীমাগাঁতী ইউনিয়নে দায়িত্বরত চৌকিদার বড়হর ইউনিয়নের ভূতবাড়িয়া গ্রামে প্রবেশ করে স্থানীয় দোকানীসহ ৪ জন কে বেধর লাঠিপেটা করে আহত করেছে।
আহতরা হলেন ভূতবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী নুর জাহান খাতুন (৫০),জয়নালের সন্তান নুর ইসলাম (৩০),নুর নবী (২৮) এবং একই মহল্লার ময়নালের ছেলে মোস্তফা (২৩)
শুক্রবার সন্ধ্যা ৬ টায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার ফনিন্দ্রনাথ ও মঞ্জু মিয়া গোয়ালজানি ও হাটদেলুয়া গ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন দোকানপাট বন্ধকরা ও লোকসমাগম কমাতে নিয়মিত টহল দেয়। গোয়ালজানি টহল শেষে বড়হর ইউনিয়নের ভূতবাড়িয়া গ্রামে প্রবেশ করে। তখন দোকান খোলা দেখে চৌকিদার ফনিন্দ্রনাথ দোকানী নুর ইসলাম কে লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় এসময় তার মা নুর জাহান ছেটাভাই নুরনবী এবং প্রতিবেশী মোস্তফা এগিয়ে আসলে তাকেও মারপিট করে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার ফনিন্দ্রনাথ। এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চৌকিদার কে আটকে রাখে পরে বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হক নান্নুর হেফাজতে চৌকিদার ফনিন্দ্রনাথ কে পুলিশ থানায় নিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বড়হর ইউপি সদস্য বাবলু কুমার রায় জানায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার বড়হর ইউনিয়নের ভুতবাড়িয়া গ্রামে প্রবেশ করে অবৈধভাবে ৪ জন মারধর করে। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা চৌকিদার কে আটকে রাখে পরে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান পূর্ণীমাগাঁতী ইউনিয়নের চৌকিদার যে কাজটি করেছে তা মোটেও ঠিক করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৪-২০২০ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1100 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ