কামারখন্দে চৈরগাঁতী গ্রামকে লকডাউন করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
মোঃ খায়রুল ইসলাম
১১-০৪-২০২০ ০৯:৪০ পূর্বাহ্ন
|
|
কামারখন্দে চৈরগাঁতী গ্রামকে লকডাউন করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে চৈরগাঁতী গ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গ্রামকে লকডাউন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাঁতী গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলাম জানান, চৈরগাঁতী গ্রামকে লকডাউন করার উদ্দ্যেশে গ্রামের তিন রাস্তার মোড়ে বেড়িকেট দেয়ার চেষ্টা করে আব্দুস সালাম, তার ছেলে মনসুর আলী সহ আরো কয়েকজন এমতাবস্থায় একই গ্রামের আব্দুল আলিম সহ আরো বেশ কয়েকজন বেরিকেট দিতে বাধা প্রদান করে। এসময় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুস সালাম পক্ষের সালাম ও তার ছেলে মনসুর আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও আব্দুল আলিম পক্ষের ৮জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, চৈরগাঁতী ভদ্রঘাট গ্রামের দুটি পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ওই গ্রামের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
মোঃ খায়রুল ইসলাম ১১-০৪-২০২০ ০৯:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 463 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ