বেলকুচিতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা
২৮ এপ্রিল, ২০২৬ ০২:২৬ অপরাহ্ন

  

বেলকুচিতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৪-২০২০ ১২:০৩ পূর্বাহ্ন
বেলকুচিতে করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে জরিমানা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচলানা করার দায়ে ৩টি প্রতিষ্ঠানসহ ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।  শুক্রবার (১০ এপ্রিল) দিন ব্যাপী করোনা প্রতিরোধে এবং জনসাধারণকে ঘরে অবস্থান নিশ্চিতের লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল সংলগ্ন এলাকার ১টি ও কেজির মোড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও গোপরেখী গ্রামে ২ জনসহ ৫ জনকে বিভিন্ন অংকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  এদিকে তামাই কালিবাড়ী এলাকার ঢাকা এবং নারায়ণগঞ্জ ফেরত দুইজন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যাপারে নিশ্চিত করা হয় ও তাদেরকে আগামী ১৪ দিন বাসায় অবস্থান করতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এনায়েতপুর হাট মসজিদে বহিরাগত মুসল্লীদের গণজমায়েত করায় মসজিদ কর্তৃপক্ষকে ডেকে সরকারী আদেশের বিষয়ে অবহিত করা হয়। পরবর্তীতে তারা আর এ ধরনের গণজমায়েত করবেনা বলে প্রতিশ্রুতি দেয়।  এ ব্যাপরে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, করোনা প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন বেশ কিছু আদেশ ও নির্দেশনা জারি করেছে। এসকল আদেশ ও নির্দেশনা লঙ্গন করে ব্যবসা পরিচলনাসহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যে কোন ধরনের গণজমায়েত সকলকে পরিহার করতে হবে। এছাড়া সরকার ঘোষিত নির্দেশ কার্যকর করার লক্ষে মোবাইল কোর্টের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। এসময় অভিযান পরিচালনাকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর একটি চৌকস দল সার্ভিক সহোযোগিতা করেণ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৪-২০২০ ১২:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 840 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com