তাড়াশে ব্যাক্তিগত তহবীলে গরীব ও অসহায়দের খাদ্য সামগ্রী দিলেন এমপি
০৪ মে, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

  

তাড়াশে ব্যাক্তিগত তহবীলে গরীব ও অসহায়দের খাদ্য সামগ্রী দিলেন এমপি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৪-২০২০ ০৭:৪৮ অপরাহ্ন
তাড়াশে ব্যাক্তিগত তহবীলে গরীব ও অসহায়দের খাদ্য সামগ্রী দিলেন এমপি

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে দিন মজুর ও অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। 

শুক্রবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে দিনমজুর পরিবারের মধ্য এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান। 

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ জানান, করোনা ভাইরাসের কারণে নির্বাচনী এলাকার অনেক নি¤œ আয়ের পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এজন্য তারা উপার্জনও করতে পারছেনা তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন ওইসব দিনমজুর পরিবারকে ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৪-২০২০ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com