রায়গঞ্জে ১৫ হাজার শ্রমিকের দায়িত্ব নিতে হবে ভাটা মালিকদেরই অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি
রায়গঞ্জ প্রতিনিধি ঃ “করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনে লকডাউন পরিস্থিতিতে বেকার হয়ে পড়া ইটভাটায় কর্মরত ১৫ হাজার শ্রমিকের দায়িত্ব আপনাদের নিতে হবে। একজন লোকও যেন না খেয়ে থাকে। ” শুক্রবার বেলা ১১ টায় ভুইয়াগাঁতী ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে সমিতির অর্থায়নে ভাটা শ্রমিক ও অসহায় দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ভাটা মালিকদের উদ্দেশ্য করে এ কথাগুলো বলেন। রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম শরিফ, সলঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ খান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। ইটভাটা মালিক সমিতির ২০ লক্ষ টাকার তহবিল গঠন করে প্রাথমিক পর্যায়ে ২৫ শত বেকার ভ্যান চালক, চা-বিক্রেতা, ভাটা শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রতি জনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি লবন, ১ কেজিআলু, ৫০০ গ্রাম তেল, ও ১টি করে সাবান বিতরণ করা হয়। বাকী অর্থ রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারে ত্রাণ তহবিলে জামাদানের সিদ্ধান্ত গ্রহণ করে সমিতি। এমপি এ সময় ভাটা মালিকদের আশাবাদ ব্যাক্ত করে বলেন বাংলাদেশ সরকারের মাণণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প কারখানা বন্ধের কারনে যে প্রনদোনা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন সেদিকে আমি সর্বাত্বক খেয়াল রাখবো। কিন্তু এই ১৫ হাজার ভাটা শ্রমিকদের খাবারের দায়িত্ব আপনাদেরই নিতে হবে।